আলাল’স কম্পিউটার Hour
বইটি যাদের জন্য প্রকাশিত: ৫১তম বিসিএস প্রিলিমিনারি, বাংলাদেশ ব্যাংক (এডি), সরকারি সকল ব্যাংক (ফ্যাকাল্টি ARTS, BUSINESS, IBA, BIBM) নিয়োগ, ১১-২০তম সকল গ্রেড।
বইটি ৩টি পার্টে সাজানো হয়েছে –
- PART_A: কম্পিউটার
- PART_B: তথ্য-প্রযুক্তি
- PART_C: Question Box
১. BCS Question Analysis এবং পাঠ পরিকল্পনা:
আপনি যেকোনো বইয়েই দেখবেন বইয়ের শুরুতে বিসিএসের আলোকে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এসেছে তা উল্লেখ থাকে। কিন্তু অনেক সময় বইয়ের টপিকস অনুযায়ী বই সাজাতে সিলেবাস অনুসার করলে আবার সিরিয়াল অনুযায়ী তা সাজানো যায় না।! সেজন্য ALAL’s Computer & ICT Hour বইয়ের প্রতিটি অধ্যায়ের শুরুতে কোন পরিচ্ছেদ থেকে কয়টি প্রশ্ন এসেছে! পরিচ্ছেদটি কিভাবে পড়তে হবে কিংবা কোন অংশগুলোতে গুরুত্ব দিবেন? – সে সম্পর্কে স্পষ্ট ধারণা ও সাজেশন্স দেওয়া হয়েছে।
২. BCS Preliminary Question:
প্রতিটি পরিচ্ছেদের শুরুতে ওই পরিচ্ছেদের সংশ্লিষ্ট বিগত বিসিএস প্রিলির প্রশ্ন দিয়েছি যেন অধ্যায়টির শুরুতেই বুঝতে পারেন, অধ্যায়টি থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে? এ বিষয়টি আপনাকে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী পড়তে সহায়তা করবে।
৩. প্রশ্নের ধরন অনুযায়ী টপিকসের আলোচনা:
আপনারা হয়তোবা খেয়াল করেছেন, ৪৩তম লিখিত পরীক্ষায় একটি প্রশ্ন ছিল ‘RAM এবং ROM’-এর মধ্যকার পার্থক্য লিখুন। বাজারের অন্যান্য প্রিলিমিনারির বইগুলোতে পার্থক্য আকারে আলোচনা পাবেন না (সবাই প্যারা আকারে লেখাটিই কমন দেখিয়েছিলো; কিন্তু আমি ছক আকারেই বইয়ে কমন দেখিয়েছি)। বইটি এমনভাবেই আলোচনা করা হয়েছে যেন প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়।
এছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কিছু কিছু বিষয়ে কনসেপ্টচ্যুয়ালি স্পষ্ট ধারণা রাখতে হয় নতুবা প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেই উত্তর করা যায় না! ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়টা ঠিক সেইরকম। এজন্য এই বিষয়টাতে ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। কম্পিউটার বিষয়ে ক্লিয়ার ধারণা রাখলে আপনি ব্যাংক নিয়োগসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারবেন।
৪. Remove Confusion:
যেসব অধ্যায়ের কোনো টপিকসে কনফিউশন তৈরি হতে পারে কিংবা বিগত নিয়োগ পরীক্ষাসমূহের অপশনে কনফিউশন তৈরি হতে পারে, সেগুলো অধ্যায়ের শেষে ব্যাখ্যা আকারে কনফিউশন সমাধান করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অপশন দেখে কোনটি উত্তর করবেন সেটিও আলোচনা করা হয়েছে।
৫. বিগত বছরের প্রশ্নের ৪টি ভাগ:
বাজারের অন্যান্য বইয়ে পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন, ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এভাবে ৩টি ভাগে ভাগ করা থাকে। কোনো কোনো বইয়ে এভাবে ভাগ করাও থাকে না।
কিন্তু আমার বইটি পিএসসি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্নাবলি নামে আরো একটি পার্ট করেছি, যেন বুঝতে পারেন একই প্রশ্ন ভিন্ন জায়গায় আসতে পারে।
৬. Text Book Hour:
Class 6 – HSC পর্যন্ত প্রতিটি ক্লাসের ‘‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’’ বইয়ের প্রতিটি অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করা হয়েছে। আপনাকে আলাদা করে অন্য কোনো বই পড়তে হবে না।
Text Book ভিত্তিক এভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা বাজারের অন্য কোনো বইয়ে পাবেন না।
৭. Faculty Based Previous Question:
একটি ফ্যাকাল্টির অধীনে সাম্প্রতিক সময়ে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো একসাথে আলোচনা করা হয়েছে। ফলে পরীক্ষার আগে ঐ ফ্যাকাল্টির Computer প্রশ্নগুলো একসাথে দেখে যেতে পারবেন।
আলাল’স Computer Hour বইটি কিভাবে পড়বেন?
- বইটি কিভাবে সাজানো হয়েছে বুঝতে পারলে বইটি গুছিয়ে পড়তে সুবিধা হবে।
- সূচিপত্র বিশ্লেষণ: বইটিকে তিনটি পার্টে ভাগ করেছি (ইনারের ৯ নং পৃষ্ঠায় দেখুন)।
Part-A: কম্পিউটার
• মোট ৬টি অধ্যায়ে ‘Part-A: কম্পিউটার’ অংশটিকে বিভক্ত করা হয়েছে।
• ৬টি অধ্যায়কে বিভিন্ন পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। যেমন –
- প্রথম অধ্যায়: ৫টি পরিচ্ছেদ
- দ্বিতীয় অধ্যায়: ১৪টি পরিচ্ছেদ
- তৃতীয় অধ্যায়: ৫টি পরিচ্ছেদ
- চতুর্থ অধ্যায়: ৫টি পরিচ্ছেদ
- পঞ্চম অধ্যায়: ৪টি পরিচ্ছেদ
- ষষ্ঠ অধ্যায়: ৩টি পরিচ্ছেদ
Part-B: তথ্যপ্রযুক্তি
• মোট ৬টি অধ্যায়ে ‘Part-B: তথ্যপ্রযুক্তি’ অংশটিকে বিভক্ত করা হয়েছে।
• ৬টি অধ্যায়কে বিভিন্ন পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। যেমন:
- প্রথম অধ্যায়: ৩টি পরিচ্ছেদ
- দ্বিতীয় অধ্যায়: ৩টি পরিচ্ছেদ
- তৃতীয় অধ্যায়: ৫টি পরিচ্ছেদ
- চতুর্থ অধ্যায়: ২টি পরিচ্ছেদ
- পঞ্চম অধ্যায়: ৩টি পরিচ্ছেদ
- ষষ্ঠ অধ্যায়: ৫টি পরিচ্ছেদ
Part-C: Exclusive Part
Text Book: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড বইয়ের তথ্য
• Bank Special Information: ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য
• Faculty Based Question: বিভিন্ন ফ্যাকাল্টি বেইজড করে বিগত ৫ বছরের ব্যাংকের প্রশ্ন
• বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যাসহ সংযোজন
• বিগত বিসিএস লিখিত প্রশ্ন
Part-A: কম্পিউটার + Part-B: তথ্যপ্রযুক্তি
BCS Preliminary এবং Written Question Analysis (বিষয়টি বুঝতে পৃষ্ঠা: 02 দেখুন)
- প্রতিটি অধ্যায়ের শুরুতে যে কয়টি পরিচ্ছেদ আলোচনা করা হয়েছে, সেই পরিচ্ছেদগুলো থেকে কোন বিসিএসে কয়টি প্রশ্ন আসছে (প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন) বিশ্লেষণ করা হয়েছে। ফলে আপনি প্রশ্ন অ্যানালাইসিস দেখে সহজেই বুঝতে পারবেন কোন পরিচ্ছেদটি বেশি গুরুত্বপূর্ণ! কোনটি বেশি গুরুত্বসহকারে পড়তে হবে?
- যেমন: ০২নং পৃষ্ঠায় প্রথম অধ্যায়ের ৫টি পরিচ্ছেদ রয়েছে। এই ৫টি পরিচ্ছেদের Preliminary & Written Question Analysis করা হয়েছে। এর মাধ্যমে আপনি এই অধ্যায়টি সম্পর্কে একটা সম্মক ধারণা পেয়ে যাবেন যা আপনার পড়াকে গতিশীল করবে ও কনফিডেন্স তৈরি করবে।
পরিচ্ছেদের আলোচনা (উদাহরণ: ০৮ দেখুন):
- বিসিএস প্রশ্ন (পৃষ্ঠা নং-০৮): প্রতিটি পরিচ্ছেদের শুরুতে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে যেন আপনি বুঝতে পারেন বিগত বিসিএসে কি ধরনের প্রশ্ন হয়েছে?
- সাজেশন্স (পৃষ্ঠা নং-০৮): পরিচ্ছেদটি বিসিএস প্রিলি নাকি লিখিত নাকি ব্যাংক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ – এ বিষয়গুলো পরিচ্ছেদের শুরুতে নীল কালিতে লিখে দেওয়া হয়েছে।
- পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নীল কালিতে দেওয়া হয়েছে।
- প্রিলির পাশিপাশি লিখিত উত্তর (পৃষ্ঠা নং-১২): প্রতিটি অনুচ্ছেদের শেষে লিখিত প্রশ্ন সংযোজন করা হয়েছে যে অনুচ্ছেদগুলোতে প্রশ্ন এসেছে। লিখিত প্রশ্নগুলো নীল ও উত্তর কালো কালিতে লেখা রয়েছে। ফলে আপনি সহজেই প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এক বই থেকেই!
- বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন (পৃষ্ঠা নং-১৩): পরিচ্ছেদের শেষে বিগত পিএসসি, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সংযোজন করা হয়েছে। বাংলাদেশে এ যাবতকালে যত প্রশ্ন হয়েছে ‘‘কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি’’ বিষয়ের উপর তার সকল প্রশ্ন রয়েছে এই এক বইয়ে।
- অনুশীলনী (পৃষ্ঠা নং-২৮): যেমন প্রথম অধ্যায়ে ৫টি অনুচ্ছেদ রয়েছে। এই ৫টি অনুচ্ছেদের শেষে নিজেকে যাচাই করার জন্য অনুশীলনী দেওয়া হয়েছে।
Part-C: Exclusive Part
Part-C অংশে নতুন করে কোনো পড়া নেই। এই অংশটি করা হয়েছে মূলত আপনার প্রস্তুতিটাকে আরও সমৃদ্ধ করার জন্য। মূলত Part-C আপনাকে একনজরে বিভিন্ন প্রশ্ন এবং আলোচনা একনজরে দেখার জন্য যুক্ত করা হয়েছে। রিভিশনের জন্য করা হয়েছে। যেমন:
- Text Book Hour (Page 454 – 475): এই অংশের আলোচনাগুলো Part-A এবং Part-B তে যে আলোচনা রয়েছে তার মধ্যেই আপনার পড়া হয়েছে। তাহলে এই অংশটি কেন দেওয়া হলো? দেওয়া হয়েছে আপনি যেনো ক্লাসভিত্তিক একসাথে রিভিউ করে নিতে পারেন দ্রুত।
- Bank Special Information (Page 476 – 482): ব্যাংক নিয়োগ ও অন্যান্য পরীক্ষায় ICT বেইজড ব্যাংকিং সংশ্লিষ্ট সাম্প্রতিক তথ্য পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করা হয়েছে।
- Faculty Based Question (Page 483 – 522): ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো সাধারণত Faculty Based (Arts, FBS, BIBM, IBA etc.) নিয়ে থাকে। ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যাতে আপনি একপলক দেখে নিতে পারেন। এই প্রশ্নগুলোই কিন্তু (Part-A: কম্পিউটার + Part-B: তথ্যপ্রযুক্তি) বিভিন্ন অনুচ্ছেদে আলোচনা শেষে বিগত বছরের প্রশ্নাবলিতে দেওয়া আছে।
- BCS Questions (Page 523 – 568): ১০ম থেকে বর্তমান বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যাসহ + বিসিএস লিখিত প্রশ্ন দেওয়া হয়েছে (লিখিত পরীক্ষার প্রশ্নগুলো বইয়ের পরিচ্ছেদে আলোচনায় রয়েছে)।
বিসিএসের জন্য বইটি কিভাবে পড়বেন?
- পরিচ্ছেদের শুরুতে যে BCS Preliminary & Written Question Analysis রয়েছে সেটি ভালোভাবে খেয়াল করে দেখুন। যে পরিচ্ছেদ থেকে বিগত বিসিএসে বেশি প্রশ্ন আসছে, সেই পরিচ্ছেদটি আগে পড়বেন এবং বেশি মনোযোগ দিয়ে পড়বেন।
- পরিচ্ছেদের আলোচনার পূর্বে যে সাজেশন্স রয়েছে সেটি মনোযোগ দিয়ে পড়ুন।
- পরিচ্ছেদের আলোচনা পড়া শুরু করার পূর্বে বিগত বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন দেখুন, কি রকম প্রশ্ন আসে ধারণা নিন।
- পুরো পরিচ্ছেদটি ভালো করে একবার রিডিং পড়ুন।
- নীল কালিতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখা রয়েছে। এবার নীল কালির তথ্যগুলো রিভিশন দিন।
- বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করুন।
- বিগত সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ আইডিয়া হয়েছে। আরেকবার রিভিশন দিন।
- এভাবে পুরো বই শেষ করে, বিগত বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো ব্যাখ্যাসহ (পৃষ্ঠা:৫২৩) পড়ে নিন।
ব্যাংক প্রিপারেশনের জন্য বইটি কিভাবে পড়বেন?
- পরিচ্ছেদের আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই পরিচ্ছেদের শেষে যে বিগত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এক পলকে দেখে নিবেন। প্রশ্ন দেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন, পরিচ্ছেদটি থেকে সাম্প্রতিক সময়ে ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্নগুলো আসছে কি না।
- ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখে এবার পরিচ্ছেদ পড়া শুরু করবেন। সেই মোতাবেক পরিচ্ছেদটি পড়া শুরু করবেন।
- দুইবার পরিচ্ছেদটি পড়বেন। নীল কালিতে লেখা তথ্যগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন।
- বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিন। এভাবে Part-A, Part-B শেষ করবেন।
এবার আসি Faculty Based Bank Question প্রিপারেশনে: পৃষ্ঠা 483 থেকে Faculty Based Bank Question আলোচনা করা হয়েছে। সেখানে দেখবেন Faculty Based করে Favourite Topics আলোচনা করা হয়েছে। ঐ ফ্যাকাল্টির বিগত প্রশ্ন পড়ে Favourite Topics গুলো পড়ে নিবেন। পরীক্ষার মোটামুটি ৩-৪ দিন আগে জানা যায় কোন ফ্যাকাল্টি প্রশ্ন করবে। পুনরায় ঐ ফ্যাকাল্টির বিগত প্রশ্ন এবং Favourite Topics গুলো রিভিশন দিয়ে নিবেন।






Reviews
There are no reviews yet.