জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ভোটাভুটি

  • ভোটাভুটি হয়: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (১৮ এপ্রিল, ২০২৪)।
  • পক্ষে ভোট দেয়: নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১২টি দেশ।
  • ভোটদানে বিরত থাকে: যুক্তরাজ্য (স্থায়ী সদস্য) ও সুইজারল্যান্ড (অস্থায়ী সদস্য)।
  • ভেটো প্রদান করে: যুক্তরাষ্ট্র (স্থায়ী সদস্য)।

জাতিসংঘে ফিলিস্তিন:

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের পক্ষে অবস্থান এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত – রিয়াদ মানসুর।

Leave a Comment

Shopping Cart
Scroll to Top